Sunday, June 28, 2026

জালিয়াতির জের! ৬ ফুট বাই ১২ ফুটের কুটুরিতে ইঁদুরদের সঙ্গে রাত কাটাচ্ছেন বরিস বেকার

Date:

Share post:

মাত্র সতেরো বছর বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে টেনিসবিশ্বকে চমকে দিয়েছিলেন। ৩৭ বছর পর সেই ইংল্যান্ডের কুখ্যাত ওয়ান্ডসওয়ার্থ জেলে বন্দি রয়েছেন বরিস বেকার। ১৮৯৫ সালে বিশ্ববিখ্যাত কবি অস্কার ওয়াইল্ডও এই জেলে বন্দি ছিলেন। ব্রিটিশ মিডিয়ার খবর, জেলে ঢোকার পর বেকারকে প্রথমে নিয়মমাফিক পুরোপুরি নগ্ন করে তল্লাসি নেওয়া হয়। এরপর তাঁর জন্য ঠিক করে রাখা সেলে পাঠিয়ে দেওয়া হয়।
ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী জার্মান টেনিস কিংবদন্তির ঠিকানা আপাতত এই জেলেরই ছ’ফুট বাই ১২ ফুটের একটি কুঠুরি। যে বিলাসবহুল জীবনযাপন তিনি করতেন, তার তুলনায় এই ঘর বেকারের কাছে নরক দর্শনের মতোই অভিজ্ঞতা। ভগ্নপ্রায় এই জেলের পরিস্থিতি রীতিমতো শিউরে ওঠার মতো। জায়গা কম থাকার জন্য কয়েদিদের গাদাগাদি করে রাখা হয়েছে বিভিন্ন সেলে। প্রায়ই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে এই কয়েদিরা। গোটা জেলে রাজত্ব চালাচ্ছে ধেড়ে ধেড়ে ইঁদুরের দল!

বেকারকে আলাদা একটি ঘরে রাখা হয়েছে। ছোট হলেও এই ঘরের মেঝে কংক্রিটের। একটি শৌচাগারও রয়েছে ঘরের সঙ্গে। তবে সেটাও অপরিচ্ছন্ন। বিছানা থাকলেও, আলাদা করে কোনও কম্বল দেওয়া হয়নি বেকারকে। একটি কম্বল রয়েছে, যা বিছানায় বিছিয়ে শুতে হচ্ছে।

আরও পড়ুন- Indian Cricket: ইংল্যান্ডকে টপকে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...