Wednesday, June 24, 2026

China: এবার সীমান্তে হিন্দি দোভাষী নিয়োগ করছে চিনা সেনা

Date:

Share post:

লাদাখের(Ladakh) গালওয়ানে রক্তক্ষয়ী লড়াই এর স্মৃতি এখনও তাজা। সীমান্ত এখনও সঙ্কটমুক্ত নয়। এর মাঝেই সীমান্তে চিনা (China)ফৌজের হিন্দি দোভাষী নিয়োগের (Interpreter recruitment)খবর প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা (Indian Army)।

গোয়েন্দা সূত্রে খবর, মাস দুয়েক ধরেই চিনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দি দোভাষী নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে চিনা সেনা। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের (Western Theatre command) অন্তর্গত শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট জুনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে। মনে করা হচ্ছে, চিন অধিকৃত তিব্বতের এলএসি-তে (LAC) গোপন তথ্য সংগ্রহের কাজের জন্যই ওই তরুণদের নিয়োগ করা হবে। প্রসঙ্গত,গালওয়ান-সংঘর্ষের পরেই তিব্বতি তরুণদের ‘পিপলস লিবারেশন আর্মি’-তে (PLA)শামিল করার তৎপরতা শুরু করেছিল চিন। লাদাখের দুর্গম এলাকার সঙ্গে পরিচিত ওই তরুণদের যাতে ভারতীয় সেনার বিরুদ্ধে কাজে লাগানো যায় , সেই উদ্দেশ্যেই এই কাজ বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি দলাই লামা-সহ অন্য বৌদ্ধ ধর্মগুরুদের প্রভাব থেকে ওই তরুণদের বের করে এনে চিনা কমিউনিস্ট পার্টির অঙ্গ হিসেবে কাজে লাগান যায় কিনা, তা নিয়েও ভাবনা চিন্তা করছে শি চিনফিং সরকার।

লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) মোতায়েনের জন্য হিন্দি জানা তরুণদের নিয়োগ করছে চিনা সেনা। হট স্প্রিং, গোগরা পোস্ট, দেপসাং এমনকি, প্যাংগং হ্রদের দক্ষিণ তীরের কিছু এলাকায় এখনও চিনা বাহিনীর আধিপত্য বজায় রয়েছে অভিযোগ। এরই মধ্যে গোয়েন্দা সূত্রে হিন্দি দোভাষী নিয়োগে খবর ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।




Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...