Wednesday, June 24, 2026

অগ্নিমূল্য বাজার, মধ্যবিত্তের পাতে আর সবজি কই? 

Date:

Share post:

বেগুন- পটল -বরবটি দিয়ে চারা মাছের ঝোল কিংবা বিউলির ডালের সঙ্গে ঝিঙে পোস্ত। বাঙালির চিরাচরিত গরমের দুপুরে ভাতের পাতের পদ হিসেবে এই রান্নাগুলি বহুপরিচিত। কিন্তু ইদানীং বাজারের যা অবস্থা তাতে এই পদগুলি এবার বইয়ের পাতাতেই সীমাবদ্ধ রয়ে যাবে  । আর খেয়ে বা চেখেও দেখতে হবে না। ২০০০ টাকা কিলোর পোস্ত তো কবেই মধ্যবিত্ত বাঙালিকে বিদায় জানিয়েছে। এবার সেই সারণিতে নাম লেখাতে চলেছে সবুজ শাকসবজি। আলু ৫০ টাকা, পিয়াজ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা , ঝিঙে ৭০ টাকা , বেগুন ৮০ টাকা । জ্যান্ত চারাপোনা ৩৫০ টাকা। মুরগির মাংস ২৮০ টাকা। সামান্য যে সবুজ নটে শাক তাই-ই ৫০ টাকা কেজি, লাউ শাক ৬০ টাকা কাঁচালঙ্কা ১৫০ টাকা। মানুষ যাবে কোথায় ? খাবেই বা কি ? আর মাস মাইনের টাকা থেকে বাঁচাবেই বা কী?

কেন বাজারের এই বেহাল অবস্থা? ব্যবসায়ীদের মতে সদ্য বেশ কয়েকটি ধর্মীয় পরব শেষ হয়েছে। ফলে বাজারে একটু টান তো থাকবেই । যোগান কম তাই দাম বেশি । সেই সঙ্গে যোগ হয়েছে পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দাম । ভ্যান ভাড়া থেকে শুরু করে গাড়ি ভাড়া সবকিছুই আগের তুলনায় বহুগুণ বেড়ে গিয়েছে । তার প্রভাব নিত্যদিনের কাঁচাবাজারে পড়বেই।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...