Sunday, June 28, 2026

বচসার জেরে মগরাহাটে কুপিয়ে খুন, গ্রেফতার ২

Date:

Share post:

ঈদের দিনে দুই প্রতিবেশীর মধ্যে বচসার জেরে প্রথমে হাতাহাতি।তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত। এর জেরে মগরাহাটে ২ জনের মৃত্যু হয়। একজন ঘটনাস্থলেই মারা যান। অপরপক্ষের একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষমেশ তাঁর মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোতায়েন রয়েছে পুলিশও। গোটা ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন:Weather Forecast: বুধেও ভিজবে তিলোত্তমা-সহ গোটা দক্ষিনবঙ্গ


পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে মগরাহাট থানার মাহিতলা গ্রামের বাসিন্দা দুই প্রতিবেশী ইজাজুল আবদুল শেখের পরিবারের সঙ্গে বচসা হয় হাবিব শেখের পরিবারের। ঘটনায় হাবিব শেখের পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে ইজাজুল শেখের পরিবারের ওপর চড়াও হয়। এরপর এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলেই মারা যান ইজাজুল(৩৮)। আশঙ্কাজনক অবস্থায় মিন্টু শেখকে(৩৫) মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। তবে সেখানেও শেষরক্ষা হয়নি। তাঁরও মৃত্যু হয়েছে বলে বুধবার সকালে জানানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানানো হয়, দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশির মধ্যে খারাপ সম্পর্কই ছিল। তবে ঈদের দিনে এমনটা হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...