Thursday, April 9, 2026

কোন্দলে জর্জরিত বিজেপি, দিলীপ-সুকান্তদের কটাক্ষ কুণালের

Date:

Share post:

দলীয় কোন্দলে জর্জরিত রাজ্য বিজেপি(BJP)। এই পরিস্থিতিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তার আগে অবশ্য পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লেগেছে এগিয়ে দেওয়া শিবির। যদিও চাপা থাকছে না মুষল পর্ব। বুধবার এই ইস্যুকে তুলে ধরে বিজেপিকে আক্রমণ শোনালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) পদ দখলের লড়াইয়ে রেষারেষির বিষয়টিকে তুলে ধরার পাশাপাশি আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও(Suvendu Adhikari)।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ নাড্ডা সাহেবের কাছে গিয়ে বলে এসেছেন বাংলায় দল চলছে না অপদার্থদের দিয়ে। এটা বিজেপির মুষল পর্ব। ক্ষমতার অপব্যবহার। কোন্দল এ মেতে আছে বিজেপি। দিলীপবাবু রাজ্য সভাপতির পদ অধিগ্রহন করে নিয়েছেন। উনি বোঝাচ্ছেন আমি বড় নেতা সুকান্ত বাচ্চা ছেলে ও কি বলবে। কে আসবে আমি বলব। দিলীপ ঘোষ আবার সক্রিয় হয়েছে।”

আরও পড়ুন:দুর্গাপুজোকে UNESCO-র স্বীকৃতির সেলিব্রেশন, শাহ থাকলেও আমন্ত্রিত নয় রাজ্যের কোনও প্রতিনিধি

পাশাপাশি মুকুল রায়কে আক্রমণ শানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইটের পাল্টা তোপ দেগে এদিন কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু যে টুইট করেছেন তার পাল্টা আমি টুইট করেছি৷ ২০২০ সালে বলেছিলেন ২০১৬তে তিনি বিজেপির সভাপতির কাছে গিয়েছিলেন সেটা কি ছিল? লুকিয়ে গিয়েছিলেন।” পাশাপাশি রাজ্যের হিংসার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, “কয়দিন আগে শুভেন্দুরা তালডাংরায় গেলেন। ফিরে আসতে হল। আগে পশ্চিমবঙ্গের যে সমস্ত ঘটনা ঘটতো সেই খারাপ ঘটনা কমাবার চেষ্টা হচ্ছে। বাম জমানার থেকে অনেক ভালো আছে পশ্চিমবঙ্গ।”




Related articles

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...

আবু সাঈদ হত্যা মামলায় বাংলাদেশে দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ

বাংলাদেশে জুলাই (Student protest Bnagladesh) গণ অভ্যুত্থানের সময় শহিদ হয়েছিলেন আবু সাঈদ (Abu Sayeed)। বৃহস্পতিবার সেই মামলায় দুই...

সাদা চাদরে ঢাকা সিকিম-সান্দাকফু! আটকে পর্যটক, উদ্ধার সেনার 

ক্যালেন্ডারের পাতায় চৈত্র শেষ হতে চললেও পাহাড়ের মেজাজ যেন মাঝরাতের পৌষ। গত কয়েকদিন ধরে উচ্চ পার্বত্য অঞ্চলে টানা...

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...