Wednesday, April 8, 2026

গোয়ায় তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে এবার কীর্তি আজাদ

Date:

Share post:

সৈকত রাজ্যে তৃণমূলকে(TMC) আরও শক্তিশালী করে গড়ে তুলতে সংগঠনে বড় বদল আনল তৃণমূল। গোয়ায়(Goa) তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা মহুয়া মৈত্রকে(Mohua Moitra) সরিয়ে তাঁর জায়গায় আনা হল প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে(Kirti azad)। বুধবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

গোয়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় মহুয়া মৈত্রকে। পাশাপাশি তাঁর সহকারী পর্যবেক্ষকের দায়িত্বে আনা হয় সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তীকে। নির্বাচনের আগে গোয়ায় কার্যত কাটি কামড়ে পড়েছিলেন দায়িত্বপ্রাপ্ত এই নেতৃত্বরা। সৈকত রাজ্যে অল্প কয়েকদিনের সংগঠনে সেভাবে সাফল্য আসেনি তৃণমূলের। এই পরিস্থিতিতে সংগঠনকে জোরদার করতে গোয়ায় নতুন পর্যবেক্ষপক নিয়োগ করল তৃণমূল। বুধবার তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কীর্তি আজাদকে দলের গোয়ার পর্যবেক্ষক করার সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছেন। প্রসঙ্গত, গোয়ায় বিধানসভা নির্বাচনের পর মহুয়া মৈত্রকে দায়িত্ব থেকে অব্যহতি দেয় তৃণমূল। এরপর কিছুদিন গোয়ায় পর্যবেক্ষকের দায়িত্ব সামলাচ্ছিলেন হরিয়ানার নেতা অশোক তানওয়ার। এবার আনুষ্ঠানিকভাবে গোয়া তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব তুলে দেওয়া হল কীর্তি আজাদের কাঁধে।




Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...