Thursday, June 18, 2026

সুসংবাদ, মুখ্যমন্ত্রীর নির্দেশে SSC-তে ৫২৬১টি নয়া পদ তৈরি করে নিয়োগ: ব্রাত্য

Date:

Share post:

প্রায় সাতবছর পরে ফের রাজ্যে শিক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে SSC-তে ৫২৬১টি পদ তৈরি করা হয়েছে বলে বৃহস্পতিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে বলে স্পষ্ট জানিয়ে দেন ব্রাত্য। নিয়োগের জন্য অতিরিক্ত মোট ৫২৬১টি পদ তৈরিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে(Nabanna) মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানান শিক্ষামন্ত্রী(Education Minister)। তিনি বলেন, স্বচ্ছ্বতার সঙ্গে মেধার ভিত্তিতেই নিয়োগ হবে।

শুক্রবার সৌরভের বাড়িতে যাচ্ছেন অমিত শাহ, সারতে পারেন নৈশভোজও

মাধ্যমিক (Madhyamik), উচ্চমাধ্যমিক (Higher Secondary) স্তরে শিক্ষক নিয়োগ হচ্ছে। দ্রুতই এই বিষয়ে নোটিশ জারিকরা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পদের মেয়াদবৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার রেড রোডে ঈদের নমাজ অনুষ্ঠানের পরেই চাকরির দাবি ধরনায় বসা শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে তিনি নিজে উদ্যোগ নেবেন। সেই কথা উল্লেখ করে ব্রাত্য বসু বলেন, সব দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

একনজরে নতুন পদ-
SSC-তে ৫২৬১টি পদ তৈরি করা হয়েছে
শারীরশিক্ষার জন্য ৮৫০টি নতুন পদ তৈরি হয়েছে
কর্মশিক্ষার জন্য ৭৫০ টি নতুন পদ তৈরি হয়েছে



Related articles

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...