Wednesday, March 25, 2026

SRH: হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে কী বললেন ওয়ার্নার?

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ২১ রানে জয় পেয়ে দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals)। সৌজন্যে ডেভিড ওয়ার্নারের (David Warner)দুরন্ত ইনিংস। ৫৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস কি হায়দরাবাদকে জবাব দেওয়ার ইনিংস। বৃহস্পতিবার রাতে কি হায়দরাবাদ থেকে ছেঁটে ফেলার বদলা নিলেন তিনি। যদিও এমন তত্ত্ব মানতে নারাজ ওয়ার্নার। বরং এই ম‍্যাচটাকে আর পাঁচটা ম‍্যাচের মতনই দেখছেন তিনি।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ওয়ার্নার বলেন,” আমার কোনও বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন নেই। আমরা সকলেই দেখেছি অতীতে কী হয়েছে। কিন্তু এটা আরও একটা ভাল জয় ছাড়া কিছু নয়।”

ওয়ার্নারের পাশাপাশি দিল্লির হয়ে দুরন্ত ইনিংস খেলেন রভমান পাওয়েল। ৩৫ বলে ৬৭ রান করেন তিনি। পাওয়েলের প্রশংসা করেন ওয়ার্নার। পাওয়েলের প্রশংসায় ওয়ার্নার বলেন,” শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম পাওয়েলকে সাহায্য করার জন্য। দ্রুত রান তোলার চেষ্টা করাটা আমার কাছে বিশেষ কিছু নয়। কিন্তু পাওয়েল সোজা ব্যাটে বড় শট খেলছিল। হায়দরাবাদকে বাধ্য করেছিল ফিল্ডারদের দূরে সরিয়ে দিতে। অন্য দিনের মতোই খেলছিলাম।”

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...