Thursday, June 25, 2026

৭-ই মে রবীন্দ্রনাথের অফিশিয়াল জন্মদিবসে নোবেল কমিটির শ্রদ্ধার্ঘ্য টুইট

Date:

Share post:

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে দেশ বিদেশ থেকে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন নামী দামি ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ সকলেই। এ বছর তাঁর ব্যতিক্রম হয়নি। এই বছর তাঁর উদ্দেশ্যে টুইট করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন খোদ নোবেল কমিটি।

আজ শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অফিশিয়াল বার্থ ডে। বাঙালিরা তাঁর জন্মদিন বলতে ২৫ বৈশাখই বোঝেন। তবে বহির্বঙ্গ বা বহির্বিশ্বে রবীন্দ্রনাথের জন্মদিবস মানে ২৫ বৈশাখ নয় ৭-ই মে। কারণ ১৮৬১ সালে এইদিনে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

আরও পড়ুন:মমতার সফরের আগে পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক প্রস্তুতি সভা তৃণমূলের

আজকের এই দিনটিকে স্মরণ করে টুইট করল নোবেল কমিটি। টুইটে তাঁরা যা লিখেছেন, তাঁর মর্মার্থ হল, “আক্ষরিক অর্থেই এক মহান মানুষ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী স্মরণ করছি আমরা। ১৮৬১ সালে কলকাতায় এইদিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তিনিই প্রথম অ-ইউরোপীয় যিনি তাঁর অসম্ভব মৌলিক অসংবেদনশীল কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।” নোবেল কমিটির এই টুইট আজকের দিনটাকে নতুনমাত্রা দিয়েছে নিঃসন্দেহেই।




Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...