Thursday, June 25, 2026

SSC: ২০ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য

Date:

Share post:

২০ হাজারের বেশি শূন্যপদে স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার(State Govt)। যেখানে মাধ্যমিক স্তরে ১৪ হাজার এবং একাদশ-দ্বাদশ স্তরে ৬ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। ফলে ফের একবার বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই শিক্ষা নিয়োগের জন্য জেলা ভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের তৈরি করা ওই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশন চূড়ান্ত ভাবে অনুমোদন করার পর তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যাপারে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন:মমতার সফরের আগে পশ্চিম মেদিনীপুরে সাংগঠনিক প্রস্তুতি সভা তৃণমূলের

উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভা এসএসসির চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ করে দিতে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় হাজারের বেশি শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালে শেষ হয়ে যাওয়া প্যানেলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মূলত নবম- দশম, একাদশ- দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্যানেলগুলির মেয়াদ ফুরিয়েছিল। গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আনুষ্ঠানিকভাবে তা জানান। এই পদগুলিতে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, সেই সম্পর্কিত তথ্য শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন জানাবে বলে সূত্রের খবর।




Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...