Saturday, April 4, 2026

চট শিল্পের ত্রিপাক্ষিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে চটলেন অর্জুন, তোপ গোয়েলকে

Date:

Share post:

রাজ্যের চট শিল্পের(Jute Industry) বেহাল অবস্থা নিয়ে আগেই সরব হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Sing)। পরিস্থিতি সামাল দিতে অর্জুনকে দিল্লি ডেকে বৈঠক করেন বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল(Piyush Goyel)। এরপর ডাকা হয় ত্রিপাক্ষিক বৈঠক। সোমবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা থাকলেও সেখানে আমন্ত্রণ জানানো হয়নি অর্জুনকে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ব্যারাকপুরের সাংসদ এবার নাম না করে নিশানা করলেন পীযূষ গোয়েলকে।

সোমবার দিল্লিতে পাটশিল্প সংক্রান্ত বিষয় নিয়ে যে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বস্ত্রমন্ত্রকের আধিকারিক, রাজ্যের শ্রম কমিশনার এবং মিল মালিকদের। তবে বৈঠকে ডাকা হয়নি অর্জুন সিংকে। কোনও আমন্ত্রণ না আসার পর এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তিনি জনান, “কারও নির্দেশেই আমাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি বিষয়টি সম্পর্কে ভালো জানি। আমি থাকলে দোষ চাপানোর বিষয়টি থাকত না।” পাশাপাশি কেন্দ্রকে তোপ দেগে তিনি আরও বলেন, “বর্তমানে যা পরিস্থিতি তা থেকে কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দায় এড়াতে পারে না। জুট কর্পোরেশনে প্রায় ৫০০ লোক রয়েছে। যাঁরা শুধু বসে বসে মাইনে নেন। তাঁদের কোনও কাজ নেই। প্রায় আড়াইশো গুদাম রয়েছে, সেগুলোকে ব্যবহার করা হয় না, তবে রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করা হয়। এই সব টাকাই তো জনগণের।”

আরও পড়ুন:বড়সড় সাফল্য পেল এসটিএফ, গ্রেফতার কেএলও জঙ্গি

শুধু তাই নয়, আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ৯ মে পর্যন্ত কোনও রকম আন্দোলন তিনি করবেন না। তবে এদিনের বৈঠক থেকে যদি কোনও রফাসূত্র না বের হয় সেক্ষেত্রে আন্দোলনে নামা হবে। বিকেলের পর পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন অর্জুন।




Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...