Sunday, June 21, 2026

১৮ ঘণ্টার ব্যবধানে ফের মোহালির গোয়েন্দা বিভাগের সদর দফতরের কাছে বিস্ফোরণ

Date:

Share post:

মাঝে ব্যবধান মাত্র ১৮ ঘণ্টার। ফের বিস্ফোরণে কেঁপে উঠল মোহালির (Mihali) পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতর সংলগ্ন অঞ্চল। সোমবার রাতের পর আবার মঙ্গলবার দুপুরে পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের কাছেই বিস্ফোরণ (Blast) ঘটল। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় বিস্ফারণে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবারের বিস্ফোরণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। প্রথম বিস্ফোরণের জন্যেই মোহালিতে পৌঁছেছেন NIA-এর গোয়েন্দারা। বিস্ফোরণস্থল খতিয়ে দেখেন তাঁরা।

আরও পড়ুন:KKR: দল জিতলেও খুশি নন শ্রেয়স, কিন্তু কেন? জানালেন স্বয়ং নাইট অধিনায়ক

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় আচমকা রকেটের মতো একটি বস্তু দফতরের জানলায় সজোরে আঘাত করে। এরপরই বিস্ফোরণ হয়। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরণের জেরে দফতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় নাশকতার ছককেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল। কেন বারবার পুলিশের গোয়েন্দা দফতরের সামনে বিস্ফোরণ- তা খতিয়ে দেখা হচ্ছে।




Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...