Saturday, June 20, 2026

সরকারি কাজে অনিয়ম: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাইডুর বিরুদ্ধে FIR

Date:

Share post:

সরকারি কাজে অনিয়মের অভিযোগে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর(Chandrababu Naidu) বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তাঁর বিরুদ্ধে অভিযোগ ক্ষমতায় থাকাকালীন অমরাবতীর ইনার রিং রোডের কাজে অনিয়ম হয়। যার জেরে তেলেগু দেশম পার্টি (TDP) প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই অন্ধ্রপ্রদেশ সিআইডি সোমবার নাইডুর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে।

শুধু তাই নয়, টিডিপি সরকারের প্রাক্তন মন্ত্রী পি নারায়ণকেও সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল রাজ্যের দশম শ্রেণীর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত তিনি। জানা গিয়েছে, গত সপ্তাহে দশমশ্রেণির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নারায়ণ গোষ্ঠী দ্বারা পরিচালিত একটি স্কুল সহ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষকদের গ্রেফতার করেছে। প্রাক্তন মন্ত্রী নারায়ণ অব ইনস্টিটিউশনের চেয়ারম্যান।




Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...