Saturday, April 4, 2026

মোহালিতে গোয়েন্দা বিভাগের সদর দফতরে বিস্ফোরণ, রিপোর্ট তলব মানের

Date:

Share post:

পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের বাইরে বিস্ফোরণ! সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালিতে। ঘটনায় এখনও কোনও হতাহতের সংখ্যা নেই।বিস্ফোরণের জেরে দফতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:শুভেন্দুর ইশারাতেই বাবুলের আপ্তসহায়কের বিরুদ্ধে CBI-এর FIR?


পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার সন্ধে বেলায় আচমকা রকেটের মত একটি জিনিস দফতরের জানলায় সজোরে আঘাত করে। এরপরই বিস্ফোরণ হয়। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই ঘটনায় নাশকতার ছককেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ । ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল।
এই গোটা ঘটনার পর পাঞ্জাবের একাধিক এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং। চলছে জোর পুলিশি তল্লাশি। একাধিক এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...