Monday, April 6, 2026

KKR: দল নির্বাচনে মতামত থাকে কেকেআর কর্তারও, জানালেন নাইট অধিনায়ক

Date:

Share post:

বারবার বদল হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম একাদশ। সেই ছবি দেখা গেল সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indiance) বিরুদ্ধেও। মুম্বইয়ের বিরুদ্ধে পাঁচ জন ক্রিকেটার বদল করা হয়েছিল। বারবার এই  বদলে, দলের কম্বিনেশন তৈরি হতে সময় লাগছে। যা নিয়ে বেশ সমালোচনার মধ‍্যে পড়েছে দলও। প্রশ্ন তুলছে কেকেআর সমর্থকেরাও। এবার এই দল নির্বাচন নিয়ে বিষ্ফোরক নাইট দলের অধিনায়ক শ্রেয়স আইয়র। দলে ক্রিকেটারদের এই বদলের পিছনে নাকি শুধু দলের অধিনায়ক আর কোচ নন, মতামত রয়েছে কেকেআর দলের সিইও ভেঙ্কি মাইসোরেরও! সোমবার ম‍্যাচ শেষে এমনটাই জানালেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র।

এই নিয়ে শ্রেয়স বলেন,” দলে বারবার বদল করা খুব কঠিন। আইপিএল শুরুর সময় আমি নিজেও এমন পরিস্থিতিতে ছিলাম। কোচের সঙ্গে আলোচনা করেছি, আমাদের সিইও দল নির্বাচনের সঙ্গে যুক্ত থাকেন।”

শ্রেয়সের একথা শোনার পর অনেকেই প্রশ্ন তুলছেন প্রথম একাদশ বেছে নেওয়া একেবারেই ক্রিকেটীয় কাজ, সেখানে দলের সিইও, বা অন্য কোনও কর্তার ভূমিকা থাকা কি উচিত?

সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে আশা বাঁচিয়ে রাখল শ্রেয়সরা। এবারের আইপিএলে মুম্বইকে দু’বার হারাল কলকাতা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...