Wednesday, March 25, 2026

অশনি-র সতর্কতায় প্রস্তুত কলকাতা পুরসভা

Date:

Share post:

‘অশনি’-র সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টি হবে কলকাতায়, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, জনজীবন স্বাভাবিক রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাসতর্ক থাকবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ মেয়র পারিষদরা।



আরও পড়ুন:উপকূলের আরও কাছে ‘অশনি’, কোথায় কোথায় বৃষ্টি?


ইতিমধ্যেই এক নির্দেশিকায় পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশিকায় উদ্যান, নিকাশি, আলো বিপর্যয় মোকাবিলা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং প্রতিটি বরোকে অশনি মোকাবিলায় সবরকমভাবে আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আমফান মোকাবিলার মতোই রাজ্য সরকারের সেচ এবং বিপর্যস্ত মোকাবিলা দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ  করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার ইঞ্জিনিয়ারেবং সমস্ত স্তরের কর্মীদের । জরুরি ভিত্তিতে প্রস্তুত রাখা হয়েছে নিকাশি এবং উদ্যান বিভাগকে। জল যাতে কোথাও বেশিক্ষণ না জমে থাকে, সেই মোকাবিলায় পাম্পিং স্টেশনগুলিও তৈরি রয়েছে। উদ্যান বিভাগের কর্মীদের বুঝিয়ে দেওয়া হয়েছে ঝড়ে গাছ পড়লে তা কীভাবে দ্রুত সরানো যাবে।

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...