Tuesday, March 31, 2026

ইউটিউবারদের ঝেঁটিয়ে বিদায়! অনাহারে-অনাদরে ‘পাগলিনী’ রাণু 

Date:

Share post:

‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি’ ‘লতাকণ্ঠী’ রাণু মণ্ডলের(Ranu Mondal)অবস্থা এখন এমনই। দু’বেলা ঠিকমতো আহার জোটে না তাঁর। সকাল থেকে বড়জোর এক কাপ লিকার চা সঙ্গে বিস্কুট(Biscuit)। দুপুরে কোনদিন পাঁচ টাকার এক প্যাকেট চাউমিন সেদ্ধ( Boiled Noodles)। বেশিরভাগ রাতই কাটে তাঁর অনাহারে। অথচ তাঁকে নিয়ে সব সময় ভাইরাল ভিডিয়ো। ইউ টিউবে তাঁর লক্ষ অনুরাগী।তাঁর গান শুনতে উন্মুখ জনতা।

তিন বছর আগে লতা মঙ্গেশকরের হিট গান গেয়ে হঠাৎ রানাঘাট স্টেশনের এই প্রৌঢ়া  কোটি কোটি মানুষের কাছে ভাইরাল হয়েছিলেন। তাঁর আগে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন তিনি। তাঁর প্রতিভা নজরে আসার পরেই রাতারাতি বিখ্যাত হন রাণু।গায়ক পরিচালক হিমেশ রেশমিয়ার পরিচালনায় একটি গানের প্লে ব্যাক করেন তিনি। বদলে যায় রানুর জীবন। দু একটি অ্যাওয়ার্ড ফাংশনেও দেখা যায় তাঁকে। কিন্তু দুর্ভাগ্যের সোশ্যাল মিডিয়া তাকে সেলিব্রিটি করে তুললেও এখন প্রায় নিঃস্ব তিনি ।

আরও পড়ুন:সরকারি কাজে অনিয়ম: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাইডুর বিরুদ্ধে FIR

খ্যাতির বিড়ম্বনাময় এই জীবন নিয়ে বীতশ্রদ্ধ তিনি। জীবনের তীব্র ক্ষোভ তাঁর সঙ্গে মানুষের প্রতিও। রানুর বক্তব্য সবাই ভিডিয়ো করতে আসে। গান শোনানোর জন্য অনুরোধ করে,  কিন্তু কেউ খাবার দিতে আসেনা। পেটে খিদে থাকলে গান বেরবে কিভাবে!ফেসবুক, ইউটিউবের দৌলতে বিখ্যাত রানুর দিন কাটছে অনাহারে, এর চেয়ে মর্মান্তিক কী হতে পারে?
বাথরুম নেই বাড়ির মধ্যে। জলের সংস্থান বলতে বাড়ির বাইরে একটা মরচে পড়া টিউবওয়েল। কিন্তু বেরিয়ে জল খেতে পারেন না রাণু। চব্বিশ ঘণ্টা গেটে তালা মেরে রাখেন। কারণ দরজা খুললেই মোবাইল নিয়ে ঢুকে পড়েন ইউ টিউবাররা। সবসময় যে মাথা ঠান্ডা রাখতে পারেন তাও নয়। ইউটিউবারদের দৌরাত্ম্য ঠেকাতে একেবারে মারমুখী হয়ে ঝাঁটা নিয়ে তেড়ে যান। থুতু দিয়ে দেন গায়ে। প্রতিবেশীরা ভাবেন, ‘মানসিক ভারসাম্য ঠিক নেই।’ আড়ালে-আবডালে তাঁকে পাগল বলেন। সত্যি কি পাগল তিনি?




Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...