Saturday, June 27, 2026

৬ বছর পর মামলা কেন? TET-নিয়ে জনস্বার্থ মামলায় প্রশ্ন তুলল রাজ্য

Date:

Share post:

৬ বছর পর মামলা কেন? মামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে? TET ঘিরে বিজেপির করা জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukharjee)। মঙ্গলবার, হাইকোর্টে তিনি বলেন, যিনি মামলা করেছেন তিনি কোনও চাকরিপ্রার্থী বা শিক্ষক নন। এমনকী, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত নন। ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি (Notice) জারি হয়। ২০১৬-র ১৪ সেপ্টেম্বর ফল প্রকাশিত হয়। পরের বছর থেকে শুরু হয় নিয়োগ। আর হাইকোর্টে (High Court) মামলা করা হয় ২০২২-এর ৪ মে। এজি প্রশ্ন তোলেন, ৬ বছর পর মামলা কেন? এর পিছনে উদ্দেশ্য কী?

সাতদিনের মধ্যে রাজ্যকে তার বক্তব্য হলফনামা আকারে দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলায় সামান্য ত্রুটিও রয়েছে। সেটিও মামলাকারীকেও তা সংশোধন করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৬ তারিখ।




Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...