Tuesday, June 23, 2026

কোভিড পজিটিভ বিল গেটস, রয়েছেন আইসোলেশনে

Date:

Share post:

বুস্টার ডোজ নিয়েও করোনার হাত থেকে রেহাই মিলল না মাইক্রোসফট কর্ণধার বিল গেটসের। মঙ্গলবারই কোভিড পজিটিভ হয়েছেন ৬৬ বছরের এই মার্কিন ধনকুবের। এক টুইট বার্তায় নিজেই একথা জানিয়েছেন তিনি।



আরও পড়ুন:প্রধানমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী মোদি! শাহের উপস্থিতিতেই মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর




বিল গেটস জানিয়েছেন ,মৃদু উপসর্গও রয়েছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শে রয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে সম্পূর্ণভাবে আইসোলেশনে রেখেছেন এই ধনকুবের।  টুইট বার্তায় তিনি আরও লেখেন, ‘আমি সৌভাগ্যবান!  আমার দুটো ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়া হয়েছে। মেডিকেল টিমের তরফে দারুণ সাহায্য পাচ্ছি আমি’।

সম্প্রতি বিশ্বজুড়ে করোনার বাড়বারন্ত নিয়ে বিল গেটস একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, করোনা এখনও শেষ হয়নি। আমাদের আরও কিছুদিন এই ভাইরাসকে সঙ্গে নিয়ে চলতে হবে। সেই সঙ্গে তিনি জন সাধারণকে কোভিড বিধি মেনে চলার কথাও বলেন। পাশপাশি এই মহামারী রোধে বিশ্বস্বাস্থ্য সংস্থার পদক্ষেপকে বাস্তবায়িত করার পক্ষে বারবার সওয়াল করেছেন তিনি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...