Monday, April 6, 2026

রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যে ফের বাড়ছে কোভিড সংক্রমণ ।তাই তা বাড়াবড়ি পর্যায়ে যাওয়ার আগেই রাশ টানতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ, বুধবার রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ৷ বিকেল সাড়ে তিনটে থেকে এই বৈঠক হওয়ার কথা৷ বৈঠকে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছাড়াও সব মেডিক্যাল কলেজের সুপার- প্রিন্সিপালদের এই বৈঠক ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছ৷ বৈঠকে হাজির থাকবেন জেলাশাসকরাও৷



আরও পড়ুন:১৩ থেকে ২৫ মে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল, কেন জানুন





প্রসঙ্গত কোভিড পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কোভিড নিয়ে রাজ্যগুলি যাতে ঢিলেঢোলা মনোভাব না দেখায়, মুখ্যমন্ত্রীদের উদ্দেশে সেই বার্তাই দিয়েছিলেন নরেন্দ্র মোদি
রাজ্যের কোভিড পরিস্থিতি এখনও যথেষ্ট নিয়ন্ত্রেই রয়েছে । তবুও কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী কেন বৈঠক ডাকলেন, তা নিয়ে প্রশাসনিক মহলেও কৌতূহল সৃষ্টি হয়েছে৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...