Sunday, February 22, 2026

প্রধানমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী মোদি! শাহের উপস্থিতিতেই মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি! এমনই বিতর্কিত মন্তব্য করলেন  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।অসমের মুখ্যমন্ত্রীর করা এই ভিডিও নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ‘ভুলবশত’ মন্তব্য বলে যতই মন্তব্যটিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির, কিন্তু কংগ্রসের তরফে কটাক্ষের কোনও সুযোগ ছাড়েনি। উল্টে তাদের দাবি, শাহকে দেশের প্রধানমন্ত্রী বলে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে বিজেপি।



আরও পড়ুন:লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হেনস্থা ও হুমকি, অভিযুক্ত এবিভিপি


সম্প্রতি অসমে বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে অসমিয়া ভাষায় বক্তৃতা দিতে গিয়ে শাহকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন হিমন্ত বিশ্বশর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সামনেই এমন বেফাঁস মন্তব্য করেন হিমন্ত। কয়েকশো মানুষের সামনে  ‘‘প্রধানমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত’’ বলে মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই এই ভিডিয়ো নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।


ভাইরাল হওয়া ভিডিয়োতে হিমন্ত শর্মাকে বলতে শোনা যাচ্ছে, , “আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহ, আমার শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে আমার অভিনন্দন জানাই।”শাহের উপস্থিতিতে হিমন্ত বিশ্বশর্মার এই বক্তব্য নিয়ে রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির। গুঞ্জন উঠেছে, তাহলে সত্যিই প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন অমিত শাহ?

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...