Monday, May 18, 2026

দলবদলের জোরালো জল্পনার মধ্যেই ফের অর্জুনকে দিল্লিতে ডাক কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

তবে কি বিজেপির ব্যারাকপুর উইকেট পড়তে চলেছে? এবং সেটা কি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দিল্লি নেতৃত্ব? অর্জুন সিংয়ের ফুল বদলের জল্পনার মধ্যেই ফের দিল্লির জরুরি তলব ব্যারাকপুরের সাংসদকে। আজ, বৃহস্পতিবারই দিল্লির বিমান ধরছেন অর্জুন। অর্জুনের তরফে দাবি, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল বাংলার পাট শিল্প আর শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করতেই নাকি তাঁকে ডেকে পাঠিয়েছেন। যদিও রাজনৈতিক মহল মনে করছে, অর্জুনকে দলে ধরে রাখতেই এমন প্রচেষ্টা দিল্লির।

সম্প্রতি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের পাট ও চট শিল্পর দুর্দশা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক বাউন্সার দিচ্ছেন অর্জুন। জুট কমিশনারকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি, রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পর্যন্ত দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। নিজের দলের একাংশের বিরুদ্ধেও বেসুরো অর্জুন।

এমন প্রেক্ষিতে অর্জুনের দলবদলের জল্পনা জোরাল হচ্ছিল।

এর মাঝেই আবার গতকাল, বুধবার একসময়কার রাজনৈতিক সহকর্মী তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে একসারিতে হেঁটে কলসযাত্রায় অংশ নিয়েছিলেন অর্জুন। সঙ্গে ছিলেন তাঁর বিধায়ক পুত্র পবন সিংও। এরপর দলবদলের জল্পনা আরও দৃঢ় হয়। আর ঠিক সেই সময়

তড়িঘড়ি দিল্লিতে তলব করা হল ব্যারাকপুরের সাংসদকে।খোদ বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল অর্জুন সিংকে ফোন করে ডেকেছেন বলেই জানা গিয়েছে।

 

 

Related articles

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...