Saturday, June 27, 2026

Brendon McCullum: জল্পনার অবসান, ইংল‍্যান্ড টেস্ট দলের কোচ হলেন ব্রেন্ডন ম‍্যাকালাম

Date:

Share post:

জল্পনার অবসান। ইংল‍্যান্ড টেস্ট ( England Test) দলের কোচ হলেন ব্রেন্ডন ম‍্যাকালাম (Brendon McCullum)। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে এমনটাই জানাল ইংল‍্যান্ড ক্রিকেট (England Cricket)। গত অ্যাশেজে ০-৪ হারের পর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। সেই জায়গায় কোচ করা হল নিউজিল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ককে। আইপিএলে (IPL) কেকেআরের (KKR) হেড কোচ ম‍্যাকালাম। চলতি আইপিএল শেষ হলেই ম্যাকালাম কেকেআরের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নেবেন তিনি।

আগামী জুন মাসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন টেস্টের সিরিজ খেলবে। তার আগেই বেছে নেওয়া হল ইংল‍্যান্ডের নতুন কোচ। ম্যাকালাম ১০১টি টেস্ট খেলেছেন। করেছেন ৬৪৫৩ রান। রয়েছে ১২টি শতরান ও ৩১টি হাফ-সেঞ্চুরি। ইংল্যান্ড গত মাসেই অলরাউন্ডার বেন স্টোকসকে নয়া টেস্ট অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে।

আরও পড়ুন:Sourav Ganguly: প্লে-অফের আগে ইডেন পরিদর্শনে বিসিসিআই সভাপতি

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...