Wednesday, April 8, 2026

“২৩ থেকে ৪৬ টি জেলা করার ইচ্ছে”, আমলাদের সভায় বার্তা মমতার

Date:

Share post:

রাজ্যের জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার টাউনহলে ডব্লুবিসিএস অফিসারদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রাজ্যে জেলার সংখ্যা ২৩ থেকে ৪৬ করার ইচ্ছে রয়েছে সরকারের।

বৃহস্পতিবার টাউনহলের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টা থেকে ৪৬টা পর্যন্ত জেলা করার ইচ্ছা রয়েছে সরকারের। কিন্তু সম্ভব হচ্ছে না পর্যাপ্ত আধিকারিক না পাওয়ায়।” একইসঙ্গে জেলা পারলে আরো বেশি অফিসার প্রয়োজন হবে বলে এ দিন জানান মুখ্যমন্ত্রী। এবং পরিকাঠামো গড়ে তুলতে ডব্লুবিসিএস অফিসারদের আরও বেশি ব্যবহারের কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা জেলা আরও বাড়াব। অফিসারদের কথা ভেবেই করা হবে। যাতে কেরিয়ার নষ্ট না হয়। আপনাদের সব জায়গায় যাতে ব্যবস্থা করা যায়।”

আরও পড়ুন:কফিন থেকে ‘বেঁচে উঠে’ ভয়ে হার্ট অ্যাটাক! শ্রাদ্ধেই চরম পরিণতি মহিলার

একই সঙ্গে ডব্লুবিসিএস অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “বেতনের উর্ধ্বসীমায় পৌঁছানোর পর প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। ” এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে অফিসাররা ভালো কাজ করেছেন। কোভিডে আমরা ৪ জন আমলাকে হারিয়েছি। সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে। এছাড়াও এদিন আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। তিনি জানান, ‘এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে।’




Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...