Tuesday, April 7, 2026

টাকা না পেয়ে শীতলকুচিতে খুন ব্যবসায়ী

Date:

Share post:

টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে সামনে থেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোসাইরহাট বাজারে। জানা গিয়েছে বুধবার গভীর রাতে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় উদ্বিগ্ন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্যবসায়ী প্রণয় দেবনাথ রাতে তাঁর দোকান বন্ধ করার সময় একটি বাইকে চেপে তিন দুষ্কৃতী আসে। ব্যবসায়ীর কাছে টাকা চান দুষ্কৃতীরা। টাকা না দিলে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রতিবেশীরা শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । চিকিৎসক ব্যবসায়ীকে কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ডান হাতে গুলি লেগেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...