Monday, April 6, 2026

ফের জট SLST-তে, ১৭ জুন পর্যন্ত নবম-দশমে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

Date:

Share post:

ফের জট শিক্ষক নিয়োগে। নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, নিয়োগ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। নির্দেশ অনুযায়ী, ১৭ জুন অবধি নতুন কোনও নিয়োগ করতে পারবে না রাজ্য। একই সঙ্গে এই মামলায় ২০১৬ সালের SLST উর্ত্তীর্ণদের নম্বর-সহ মেধাতালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি।

নামের পাশে কোনও নম্বর ছাড়াই নবম ও দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। এই কারণেই অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরীপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই এদিন উর্ত্তীর্ণদের নম্বর-সহ মেধাতালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে প্রায় ২০ হাজার নাম ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...