Saturday, June 13, 2026

অফিসে এসে কাজ করতে নারাজ, করোনা পরবর্তীতে ইস্তফা ৮০০ কর্মীর!

Date:

Share post:

করোনা(Corona)পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ার পর অনেক অফিস  ওয়ার্ক ফ্রম হোম(Work from Home)বন্ধ করে দিয়েছে। আবার শুরু হয়ে গেছে অফিস যাতায়াত। তা হলে হবে কি সবার সেই ইচ্ছে একেবারেই নয়। তাই একটি বেসরকারি সংস্থার কর্মীদের অফিস কর্তৃপক্ষ অফিস এসে কাজ করার নির্দেশ দেওয়ার পরেই ঘটল বিপত্তি।

অফিসে এসে কাজ করতে চান না তাঁরা। তাই সঙ্গে সঙ্গে ইস্তফা দিলেন প্রায় ৮০০ জন কর্মী। সূত্রের খবর, হোয়াইটহ্যাট জুনিয়র নামক এক বেসরকারি সংস্থা নিজের  কর্মীদের অফিসে এসে কাজ করার জন্য ই-মেল পাঠিয়ে  নির্দেশ দিয়েছিল কর্মীদের এক মাসের মধ্যে মুম্বই, বেঙ্গালুরু এবং গুরুগ্রাম শাখার অফিসে যোগ দিতে। এরপর থেকেই দু’মাসের ব্যবধানে এই সংস্থা থেকে ৮০০ জন কর্মী ইস্তফা দিলেন। করোনা আবহের পর থেকে বেশির ভাগ সময়ই বাড়ি থেকেই কাজ করছিলেন এই সংস্থার কর্মীরা। ২০২০ সালে হোয়াইটহ্যাট জুনিয়র সংস্থার মালিকানা নেয় বাইজু নামক বেসরকারি সংস্থা। তারপর থেকে এই সংস্থার কর্মীদের সঙ্গে  কর্মীদের একাংশের অভিযোগ নতুন সংস্থার প্রতি।

আরও পড়ুন- Atk Mohunbagan: এএফসি কাপে গ্রুপ চ‍্যাম্পিয়ন হওয়াই লক্ষ‍্য বাগান ব্রিগেডের

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...