Sunday, April 5, 2026

Fire -Delhi : দিল্লিতে বহুতলে আগুন, পুড়ে মৃত ২০

Date:

Share post:

পশ্চিম দিল্লিতে একটি তিনতলা অফিস বাড়িতে বিধ্বংসী আগুন লাগে । এখনো পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণ ভয়ে বহু মানুষ বহুতল থেকে নিচে ঝাঁপ দিয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩০ জনের আঘাত অত্যন্ত গুরুতর। তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অগ্নিদগ্ধ বহুতল থেকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে ওই বহুতল টিপশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে । প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে এদিন দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন। দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন- মালদা বিস্ফোরণকাণ্ডে এডিজি ও মুখ্যসচিবকে দিল্লিতে তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...