Friday, April 3, 2026

Thomas Cup: টমাস কাপে ইতিহাস তৈরি করল ভারত, ব্রোঞ্জ পদক নিশ্চিত করল ভারতীয় শাটলাররা

Date:

Share post:

নজির গড়ল ভারতের ( India) পুরুষ ব্যাডমিন্টন দল। ৪৩ বছর পর টমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে উঠল তারা। এই প্রথমবার টমাস কাপে পদক নিশ্চিত করল ভারতের পুরুষ ব‍্যাডমিন্টন দল। সেমিফাইনালে ওঠায় ব্রোঞ্জ পদক নিশ্চিত করল তারা।

ম‍্যাচে মালোয়েশিয়ার বিরুদ্ধে শুরুটা খারাপ হয়েছিল ভারতের। প্রথম ম্যাচে লি জি জিয়ার কাছে ২১-২৩, ৯-২১ গেমে হেরে যান ভারতের লক্ষ্য সেন। দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেটির জুটি ২১-১৯, ২১-১৫ গেমে হারিয়ে দেন গোহ জে ফেই এবং নুর ইজুদ্দিনের জুটিকে। তৃতীয় ম্যাচে ফের ভারতকে এগিয়ে দেন কিদম্বি শ্রীকান্ত। তিনি এনজি জে ইয়ংকে হারান ২১-১১, ২১-১৭ । চতুর্থ ম্যাচে ফের হারে ভারত। অ্যারন চিয়া এবং তিয়ো এ-ই জুটি ২১-১৯, ২১-১৭ গেমে হারিয়ে দেন ভারতের কৃষ্ণপ্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়ের জুটিকে। ভারতের শেষ আশা-ভরসা ছিলেন এইচএস প্রণয়। তিনি জিতলেই সেমিফাইনালে উঠত ভারত। হতাশ করেননি প্রণয়। প্রণয় ২১-১৩, ২১-৮ গেমে হারান লিয়ং জুন হাও জুটিকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...