Friday, April 3, 2026

KKR: চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

Date:

Share post:

বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সে( KKR)। চোটের জন্য আইপিএল (IPL)থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স(Pat Cummins)।চলতি আইপিএলে কেকেআরের হয়ে খেলছিলেন তিনি। কোমরে চোটের কারণে চলতি আইপিএলে আর খেলতে পারবে না অস্ট্রেলিয়ার এই জোরে বোলার।

জানা যাচ্ছে, কোমরের পিছনের অংশে চোটে কাবু কামিন্স। বল এবং ব্যাট করতেও সমস্যা হচ্ছে তাঁর। চিকিৎসার জন্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। সিডনিতে চিকিৎসা করাবেন বলে জানা গিয়েছে। কামিন্সের সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকরা। যার ফলে আইপিএলে বাকি ম্যাচগুলিতে কামিন্সকে আর পাবে না কেকেআর। সম্ভবত দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজও খেলতে পারবেন না তিনি।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। প্লে-অফের দৌড়ে আছে শ্রেয়স আইয়রের দল। ক‍ামিন্সকে ছাড়াই পরিকল্পনা নাইট অধিনায়কের।

আরও পড়ুন:Thomas Cup: টমাস কাপে ইতিহাস তৈরি করল ভারত, ব্রোঞ্জ পদক নিশ্চিত করল ভারতীয় শাটলাররা

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...