Saturday, April 4, 2026

এবার ওয়েব সিরিজে জ্যোতি বসুর জীবনকথা

Date:

Share post:

একটা সময় দাপটের সঙ্গে দু’দশকেরও বেশি সময় রাজ্যপাট চালিয়ে যাওয়া প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Chief Minister Jyoti Basu)  এবার ওয়েব সিরিজে (Web Series)। পরিচালক হিসেবে উঠে আসছে ‘হীরালাল সেন’-এর পরিচালক অরুণ রায়ের নাম। যদিও পরিচালক এই নিয়ে মুখ খোলেন নি এখনও। বিশ্বস্ত সূত্রের খবর পরিচালক অরুণ রায় এর আগে ‘হীরালাল সেন’ বা ‘বিনয়, বাদল, দীনেশ’-এর মতো ছবি করেছেন। এবার তিনি তাঁর ছবির বিষয় নির্বাচন করেছেন বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। সত্তরের দশকে যাঁর ব্যক্তিজীবন এবং রাজনৈতিক জীবনের বর্ণময়তার কথা কারও অজানা নয়। তবে টলিপাড়ায় এই নিয়ে জোর গুঞ্জন। খুব তাড়াতাড়ি সিরিজের নামও ঘোষণা করে দিতে পারে প্রযোজনা সংস্থা। হয়ত শ্যুটিংও শুরু হয়ে যাবে তারপরেই। রাজনীতিকের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।অভিনেতার খোঁজে ব্যস্ত পরিচালক। সম্ভবত এ বারও মঞ্চের কোনও নতুন মুখকেই বাম নেতার আদলে তৈরি করতে পারেন তিনি বলে জানা গেছে।
সূত্রের দাবি, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের পাশাপাশি সিরিজে নাকি সমান্তরাল ভাবে দেখানো হবে তাঁর ব্যক্তিজীবনও।
জ্যোতি বসুকে নিয়ে গৌতম ঘোষের একটি তথ্যচিত্র রয়েছে। কিন্তু তাঁকে নিয়ে সে ভাবে কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবি কখনও হয়নি। ওয়েব সিরিজ তো নয়ই। বাংলায় এমন কোনও প্রয়াস এই প্রথম। পরিচালক এবং প্রযোজনা সংস্থার প্রয়াস সফল হলে অবশ্যই মনে রাখার মতো হবে এই সিরিজ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...