Monday, April 6, 2026

বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি! তারপর যা ঘটলো

Date:

Share post:

সম্প্রতি ভুড়ি গ্রামের এক যুবতীর সঙ্গে এলাকারই বাসিন্দা রাজীব বাউরির বিয়ে(Marrige) হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু। অশান্তির জেরে যুবতী বাপের বাড়ি চলে আসেন

রাজনৈতিক ঘটনাকে কেন্দ্রে করে দু’দলের মধ্যে গন্ডগোল ও বোমাবাজির ঘটনা অনেক সময় দেখা যায়। কিন্তু বিবাহ বিচ্ছেদের(Divorce case) ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি! এবার এমনই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর (Pandabeswar) থানার ভুড়ি গ্রামে।যেখানে নজিরবিহীন ভাবে রাতভর চলে বোমাবাজি( bombing)। বোমার আঘাতে যুবতীর বাবা-সহ চার জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি ভুড়ি গ্রামের এক যুবতীর সঙ্গে এলাকারই বাসিন্দা রাজীব বাউরির বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু। অশান্তির জেরে যুবতী বাপের বাড়ি চলে আসেন। যুবতীর বাপের বাড়ির লোকজন রাজীব বাউরি’র নামে পুলিশে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে। একই সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাও করে।

এরপরই রাজীবের পরিবার থেকে হুমকি দেওয়া শুরু হয় যুবতীর পরিবারকে। মামলা তোলার জন্য চাপ দেওয়া হয়।
সম্পর্ক না রাখলে যুবতীকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল অভিযুক্ত রাজীব।

কিন্তু হুমকিতে কাজ না হওয়ায় গতকাল, শুক্রবার রাত ৯ টা নাগাদ যুবতীর বাবা মানিক বাদ্যকর ও কয়েকজন প্রতিবেশির উপর আচমকা হামলা চালায় রাজীব। বোমা মারা হয়। বোমার আঘাতে জখম হয়েছেন, যুবতীর বাবা মানিক বাদ্যকর ও প্রতিবেশী তারক বাদ্যকর , হাদু বাউরি ও লক্ষীকান্ত বাউরি। অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনও অধরা। ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...