Tuesday, March 31, 2026

সম্পত্তির লোভে দাদাকে খুন! ধৃত ভাই, খোঁজ ভগ্নিপতির  

Date:

Share post:

সম্পত্তির(Property) লোভে দাদাকে সুপারিকিলার(Supari killer) দিয়ে খুন করালেন ভাই।ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের(Serampore) রাজ্যধরপুরের দাসপাড়ায়।এই এলাকার বাসিন্দা গৌতম দাস(৫৮)। তাঁরা পাঁচ ভাই এক বোন। এক ভাইয়ের বছর দুয়েক আগে মৃত্যু হয়। এদের মধ্যে এক ভাই উজ্জ্বল একমাত্র বিবাহিত। তিনি আলাদা বাড়িতে থাকেন। বাকি ভাই বোনেরা থাকেন একসঙ্গে থাকেন। জানা গিয়েছে, দিল্লি রোডের পাশে বহু টাকার জমি ও সম্পত্তি রয়েছে তাঁদের। সম্পত্তির লোভে দাদাকে খুনের ছক করে ভাই উজ্জ্বল। গত বৃহস্পতিবার দাসপাড়ারই একটি পুকুর থেকে গৌতম দাসের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পিয়ারপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে।

মৃতের ছোটো ভাই উৎপল অভিযোগ দায়ের করেন শ্রীরামপুর থানায়। তদন্তে নামে পুলিশ। প্রথমে কৃষ্ণ সরকার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মাঠপাড়ার বছর তিরিশে কৃষ্ণ পুলিশের নজরে ছিল তার অসামাজিক কাজের জন্য। কৃষ্ণকে জেরা করে উজ্জ্বলকে আটক করে। দুজনকে জেরা করে খুন ও খুনের কারণ জানতে পারে পুলিশ। সম্পত্তির লোভে কৃষ্ণকে খুনের ভার দেয় উজ্জ্বল। জানা গিয়েছে, ২৫  হাজার টাকায় রফা হয়। অগ্রিম পাঁচ হাজার টাকা দেয় কৃষ্ণকে।

আরও পড়ুন:ভারতে পুরুষদের তুলনায় মহিলারা অল্প বয়সেই যৌনতার অভিজ্ঞতা প্রাপ্ত হন

পুলিশ সূত্রে খবর, পুকুরের ধারে গৌতমকে খুন করে ফেলে রাখা হয়। পুলিশ জানতে পেরেছে এর আগে দুটো জমি উজ্জ্বল তাঁর ভাইদের না জানিয়ে বিক্রি করে দেয়। তা নিয়ে অশান্তি ছিল পরিবারে। ঘটনায় ভগ্নিপতি বিজয় মণ্ডলও জড়িত আছে বলে সন্দেহ। তাঁর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালানোর আবেদন জানাবে পুলিশ।




Related articles

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...