Monday, April 13, 2026

IPL: আইপিএলের ম‍্যাচে ফের বেটিং-এর অভিযোগ

Date:

Share post:

আইপিএলের (IPL) ম‍্যাচে ফের বেটিং-এর অভিযোগ। জুয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)।

আইপিএল-এর  পিছু ছাড়ছে না বেটিং বিতর্ক। ২০১৯ সালে আইপিএল-এ বেটিং পরিচালিত হয়েছিল পাকিস্তান থেকে। এমনটাই দাবি সিবিআই-এর (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ”২০১৯ সালে পাকিস্তানের বুকিরা বেট করেন। আর সেই কারণে ম্যাচেও তার প্রভাব পড়েছে। বুকিরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে বেটিং-এ প্ররোচিত করছে।”

টাকার লেনদেন করতে বিভিন্ন ব্যাঙ্কে বেনামে অ্যাকাউন্ট খুলেছিল বুকিরা। এমনটাই জানা যাচ্ছে, সিবিআই সূত্রে। ভুয়ো কাগজ পত্র দেখিয়ে ব্যাঙ্ক কর্মীদের সহযোগিতায় গোটা কাজটা করেছিলেন বুকিরা। টাকা তোলা হয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে। বিভিন্ন দেশ থেকেও এসেছিল বিরাট অঙ্কের টাকা। ২০১০ সাল থেকেই আইপিএল-এ এমন ভাবে বেটিং করছেন বুকিরা। পাশাপাশি সাধারণ মানুষকে উৎসাহিত করে চলেছেন তারা। ফলে অনেকেই টাকা লাগাচ্ছেন। কিন্তু প্রতারিত হচ্ছেন। এই বুকিরা খেলার চালচিত্র বদলে দেওয়ার ক্ষমতাও রাখেন।

সিবিআই জানিয়েছে, ”সাধারণ মানুষ শুধু নয়, বিদেশ থেকেও টাকা এসেছে বুকিদের কাছে। ২০১০ সাল থেকেই আইপিএল-এ এমন কাজ করে চলেছেন বুকিরা।”

এই ঘটনায় তিন জনের নামে এফআইআর করেছে সিবিআই।

২০১৩ সালে আইপিএল-এ স্পট ফিক্সিংয়ের জন্য নির্বাসিত হয়েছিলেন এস শ্রীশান্ত, অঙ্কিত চান্ডিলা ও  অঙ্কিত চৌহান। তার সঙ্গেই দুই বছরের জন্য নির্বাসিত হয়েছিল দুই ফ্র্যাঞ্চেইজি। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। তবে সেক্ষেত্রে পাক যোগের কথা জানা যায়নি। ২০১৯ সালে আইপিএল ফাইনাল বেশ উত্তেজক ছিল। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ।

আরও পড়ুন:Ambati Rayudu: অবসরের কথা ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেললেন রায়ডু

 

 

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...