Tuesday, April 7, 2026

অনলাইন জুয়ায় নিঃস্ব হয়েই আত্মহনন! অর্জুনের মৃত্যু-তদন্তে নয়া সূত্র

Date:

Share post:

মৃত বিজেপি (BJP) নেতা অর্জুন চৌরাশিয়ার (Arjun Chowrasia) মৃত্যু তদন্ত যত এগোচ্ছে, ততই মিলছে নয়া তথ্য। এবার নজর তাঁর আর্থিক পরিস্থিতিতে। অনলাইন জুয়ার নেশায় বেতনের প্রায় পুরো টাকাই ডুবে গিয়েছিল অর্জুন চৌরাসিয়ার (Arjun Chowrasia)! এরকমই অনুমান প্রাথমিক তদন্তে। স্থানীয় সূত্রে খবর, কারখানা থেকে বাড়ি ফিরে বেতনের টাকা পরিবারে দিতে পারেননি অর্জুন। এনিয়ে বাড়িতে কথাও হয় বলে অভিযোগ স্থানীয়দের। ঝুলন্ত দেহের পকেটে মাত্র ৫০০ টাকা ছিল। এই তথ্যগুলি যাচাই করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ফরেনসিক চিত্রগ্রহণেও কাশীপুরে (Cossipore) অর্জুন চৌরাসিয়ার আত্মঘাতী হওয়ার বেশ কিছু প্রমাণ মিলেছে।

ময়নাতদন্তের পর অর্জুনের পরনের জামা, প্যান্ট, জুতো ও অন্য সামগ্রী দিতে অস্বীকার করে আলিপুর কমান্ড হাসপাতালে কর্তৃপক্ষ। অভিযোগে কলকাতা হাইকোর্টের (Cacultta High Court) দ্বারস্থ হয় রাজ্য। পরে সেই সব দেওয়া হয় তদন্তকারীদের। পোশাক ও ভিসেরা রিপোর্ট রাজ্যের কাছে হস্তান্তর করেছে বলে প্রধান বিচারপতির বেঞ্চকে জানায় রাজ্য। কমান্ড হাসপাতাল থেকে পাওয়া অর্জুনের ভিসেরা, জামাকাপড় ও ফাঁসের কাপড় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।



Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...