Friday, June 26, 2026

দিল্লির অগ্নিকাণ্ডে নয়া তথ্য, গ্রেফতার বিল্ডিংয়ের মালিক

Date:

Share post:

পশ্চিম দিল্লির অগ্নিকাণ্ডের(DelhiFire) ঘটনায় গ্রেফতার(Arrest) হল সেই বিল্ডিংয়ের মালিককে। আগুন লাগার সময় অভিযুক্ত মালিক মনীশ লাকরা ও তাঁর পরিবারও ওই বিল্ডিংয়েই ছিল তারপরেই একটি ক্রেনের সাহায্যে বাইরে আসে এবং পালিয়ে যায় অভিযুক্ত । রবিবার গ্রেফতার হল সে।

এর পাশাপাশি জানা গেল আরও এক চমকপ্রদ, মর্মান্তিক তথ্য দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের চারতলা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন যে ২৭ জন তার মধ্যে ২১ জনই মহিলা।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১২ জন নিখোঁজ ২৯ জন। দ্বিতীয় তলায় মিলেছে বেশ কিছু পোড়া দেহাংশ। জানা গিয়েছে,করোনা অতিমারীতে (Corona Pandemic)কাজ হারিয়েছিলেন অনেকেই। তাই সংসার চালাতে বহু বাড়ির মহিলারা এই বিল্ডিংয়ের অফিসে কাজ নিয়েছিলেন। এই কাজই ডেকে নিয়ে এল মৃত্যু। এঁদের মধ্যে এখনও পর্যন্ত ৮ জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর যে ২৯ জন এখনও নিখোঁজ, তাঁদের মধ্যে ২৪ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের খুঁজতে চলছে তল্লাশি। ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না। এমনকী দমকলের তরফে ফিট সার্টিফিকেটও ছিল না। তা সত্ত্বেও কীভাবে এতগুলি অফিস সেখানে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- ‘আত্মহত্যা নয় হয়তো খুনই করা হয়েছে মেয়েকে,’ অভিযোগ পল্লবীর  বাবার

জানা গিয়েছে, বিল্ডিংয়ের তৃতীয় তলে মোটিভেশনাল স্পিচের যে অনুষ্ঠান চলছিল, তার বক্তা কৈলাশ জয়নী ও তাঁর ছেলে অমন জয়নীও অগ্নিকাণ্ডে প্রাণ হারান। ময়নাতদন্ত করে প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...