Friday, June 26, 2026

DYFI: বেলাশেষে বাংলাই পেল সম্পাদক, বয়সজনিত কারণে অভয়-বিদায়

Date:

Share post:

সিপিআইএমের (CPIM) যুব সংগঠন DYFI-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলনের শেষে সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিতে একঝাঁক নতুন মুখ। এদিন রবিবার সল্টলেকের ইজেডসিসি (EZCC) তে সম্মেলন থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন বাংলার যুবকর্মী হিমঘ্নরাজ ভট্টাচার্য (Himaghnaraj Bhattacharya) ও সভাপতি হলেন কেরলের এ এ রহিম (AA Rahim)। সম্মেলনের শেষ পর্যায়ে যদিও একটি বিষয় পরিষ্কার যে আলিমুদ্দিন এখনও কম যায় না। অর্থাৎ দলের যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে হওয়ায় উচ্ছসিত রাজ্য সিপিআইএমের। হিমঘ্নরাজ ভট্টাচার্য এর আগে দক্ষিণ ২৪ পরগণার ডিওয়াইএফআই-এর সম্পাদক ছিলেন এবং সেই সময় থেকেই তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে জানা যায়।

একাদশতম এই সম্মেলন থেকে উঠে এসেছে সকলের জন্য শিক্ষা প্রদানের কথা। একই সাথে বলা হয়েছে সাম্প্রদায়িক হানাহানি রুখতে যেকোন পর্যায়ে আন্দোলনে যেতে পারে ডিওয়াইএফআই এবং মোদি সরকারের কর্মসংস্থানহীনতার কথাও উল্লেখ করে দেশব্যাপী যুব আন্দোলনের কথা বলা হয়েছে এই সম্মেলনে।

তবে ডিওয়াইএফআই-এর এই সম্মেলন থেকে একটা জিনিস পরিষ্কার, CPIM-র মতো তারাও বৃদ্ধতন্ত্রকে গুরুত্ব দিতে নারাজ। যুব সংগঠন হল যুবক-যুবতীদের। তাই সংগঠনের অভ্যন্তরে থাকা ব্যক্তিদের বয়সের সীমা ৩৮ বাঁধা হয়েছিল, আর সেই নিয়ম মেনেই অভয় মুখোপাধ্যায়কে বিদায় দিয়ে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল হিমঘ্নকে। যদিও সভাপতি পদে পূর্ববর্তী এ এ রহিম-ই রইলেন। বঙ্গ সিপিএমের নেতৃত্বরা যদিও বলছেন ডিওয়াইএফআই-এর সাধারণ সম্পাদক পদে বাংলার প্রভাব প্রায় আটের দশক থেকে। সংগঠনের জন্মলগ্ন থেকে কখনও হান্নান মোল্লা আবার কখনও মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরাও সামলেছেন এই পদ। এবারের সম্মেলনেও সেই রীতিই বজায় থাকল।

আরও পড়ুন- কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ৯

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...