Friday, April 3, 2026

WBBSC: ছুটির মধ্যেই হাজারেরও বেশি শিক্ষক বদলির নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

আবহাওয়ার কারণে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী(CM)। সেই মতো প্রতিটি স্কুলে এখন গ্রীষ্মকালীন ছুটি(Summer vacation) চলছে। আর এই সময়ে হঠাৎ করে এক হাজারেরও বেশি শিক্ষক বদলির নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। আচমকা পর্ষদের এহেন সিদ্ধান্তে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

Corona update: বাংলায় বাড়ল পজিটিভিটি রেট, একদিনে আক্রান্ত ৫৭

শিক্ষক-শিক্ষিকাদের কথা ভেবে চালু হয়েছে উৎসশ্রী পোর্টাল। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা বদলির জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছিল আগেই। এবার আবেদনে সাড়া দিয়ে এই শিক্ষক বদলির নোটিশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।এই তালিকায় এক হাজারেরও বেশি স্কুল শিক্ষকদের নাম রয়েছে। পাঁচ দিনের মধ্যে স্কুল ছাড়তে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদ এর তরফ থেকে। কিন্তু এত তাড়াহুড়ো কেন প্রশ্ন তুলছেন শিক্ষক মহলের একাংশ। মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) পাল্টা জবাব সবটাই নিয়ম মেনে হচ্ছে।

 

মধ্যশিক্ষা পর্ষদ এর পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে ঠিক কী বলা হয়েছে? পর্ষদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ৫ দিনের (সরকারি ছুটি ব্যতীত কর্মদিবসে)মধ্যে আবেদনকারীকে স্কুল ছাড়তে হবে আর তারপরের ৩ দিনের মধ্যে নতুন স্কুলে যোগ দিতে হবে। কিন্তু আচমকা এত তাড়াহুড়ো করে কেন পর্ষদ সিদ্ধান্ত নিল তা নিয়ে শিক্ষক মহল দ্বিধা বিভক্ত।



Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...