Monday, June 8, 2026

Amit Shah-puja : অমিত- পূজার ছবি শেয়ার, মামলা দায়ের বলিউড পরিচালকের বিরুদ্ধে

Date:

Share post:

আর্থিক তছরুপের দায়ে ধৃত বিহারের প্রাক্তন সচিব ও আইএস অফিসার পূজার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো আইনি জালে এক বলিউডি পরিচালক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পুরনো ছবিকে এখন পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে এই অভিযোগ আনা হয়েছে ওই বলিউড পরিচালকের বিরুদ্ধে। আমমেদাবাদ পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছে। তাকে গ্রেফতারও করা হতে পারে ।  বলিউডের ওই পরিচালকের নাম অবিনাশ দাস। ‘আনারকলি অব আরা’ ওয়েব সিরিজের পরিচালক অবিনাশ।

কেন্দ্রের মনরেগা প্রকল্পের টাকা তছরুপের অভিযোগের বিহারের প্রাক্তন খনিসচিব এবং আইএএস অফিসার পুজাকে গ্রেফতার করে পুলিশ। পূজার বাড়ি- অফিসে তল্লাশি চালিয়ে ১৯ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমেদাবাদ পুলিশ জানিয়েছে দুর্নীতিগ্রস্ত একজন প্রাক্তন আমলার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোস্ট করে দেশের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন পরিচালক অবিনাশ। অসৎ উদ্দেশ্য নিয়ে অত্যন্ত ‘সচেতন ভাবে’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি কলুষিত করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলিউড পরিচালকের বিরুদ্ধে।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...