Wednesday, June 24, 2026

ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে, মশারি বিতরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাচ্ছে না ।এর মাঝেই দাপট দেখাতে শুরু করলো ডেঙ্গি। জলপাইগুড়ির মালবাজারে পরিস্থিতি দেখতে হাজির স্বাস্থ্যভবনের আধিকারিকরা।

ওদলাবাড়ির বাগ্রাকোর্ট এলাকায় নতুন করে আক্রান্ত ৪৬। সূত্রের খবর এখনো পর্যন্ত বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে আছেন। তাঁদের স্বাস্থ্যপরীক্ষা চলছে, সেক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এলে ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়বে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করা শুরু হয়েছে।

এদিকে উত্তরবঙ্গের ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে ডেঙ্গি পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি স্বাস্থ্যদফতরকে গোটা বিষয়টির উপর নজর রাখার কথা বলেন, প্রয়োজনে মশারি বিতরণ করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু জলপাইগুড়ি নয় মালদহতেও  বাড়ছে ডেঙ্গির প্রকোপ। মালদহ পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই মশা দমনে প্রয়োজনীয় ঔষধের ব্যবহার করা শুরু হয়েছে এবং পারিপার্শ্বিক নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- সিবিআই দফতরে হাজিরার সময়ই উত্তরবঙ্গ থেকে কলকাতার পথে রওনা পরেশের

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...