Monday, April 6, 2026

গরমের ছুটিতেও মিড ডে মিল দেওয়া হবে পড়ুয়াদের

Date:

Share post:

স্কুলে গরমের ছুটি পড়ে গেলেও মিড ডে মিল কিন্তু বন্ধ হচ্ছে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর।  এ নিয়ে মঙ্গলবারই একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ২৫ মে থেকে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করার নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর। প্রত্যেক জেলাশাসক, জিটিএ’র অধিকর্তা, শিলিগুড়ির মহকুমা শাসক ও কলকাতা প্রাথমিক শিক্ষা সংসদকে এদিন নির্দেশিকাটি পাঠানো হয়েছে। সাধারণত ২ কিলো চাল, ২ কিলো আলু, ২৫০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম ডাল ও একটি সাবান বরাদ্দ থাকে পড়ুয়াদের জন্য। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলে জানানো হয়েছে।  এর আগে করোনা অতিমারির সময়ও স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল দেওয়া বন্ধ করেনি রাজ্য।  সেই সময় যেমন মিড ডে মিলের ভারপ্রাপ্ত শিক্ষকরা অভিভাবকদের হাতে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী তুলে দিতেন, এ ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...