Friday, June 12, 2026

দু’ একজনের ভুল কাজের জন্য সরকারকে দায়ী করা ঠিক নয় : কুণাল

Date:

Share post:

গোটা বিষয়টিই আদালতের বিচারাধীন। ফলে মন্তব্য করা সমীচীন নয়। আদালত যা নির্দেশ দিয়েছে তার ভিত্তিতে বিষয়টি রাজ্য সরকার দেখবে। এসএসসি নিয়ে  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুধবার এ কথা বলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার অত্যন্ত ভাল কাজ করছে। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই এই প্রেক্ষিতে কোনও মন্তব্য করা ঠিক নয়। যদি কোনও একজন ব্যক্তির কাজে পড়ুয়াদের ক্ষতি হয়ে থাকে তবে আইন আইনের পথে চলবে।  তার জন্য দল বা সরকারকে দায়ী করাটা ঠিক হবে না। দু একজনের ভুলকাজের জন্য তৃণমূল সরকারের এত এত ভালো কাজকে কলুষিত করা যায় না। তৃণমূল  কখনোই কোনও অন্যায়কে সমর্থন করে না।

তৃণমূল মুখপাত্র  এদিন  আরো বলেন মুষ্টিমেয় মাত্র কয়েকজনের অন্যায় কাজে মানুষ ক্ষতিগ্রস্ত হন তবে দল তা সমর্থন করবে না। আইন আইনের মতো চলবে। মহামান্য আদালতের সঙ্গে তর্কে যাওয়ার কোনও প্রশ্ন ওঠে না। কিন্তু সরকারের দায়িত্বে বা পদে কে থাকবেন সেটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত । বিষয়টা রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়াই ভালো।

 

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...