Monday, April 6, 2026

Wriddhiman Saha: বাংলার হয়ে আর খেলতে চাননা ঋদ্ধি, সিএবি থেকে চাইলেন ‘এনওসি’: সূত্র

Date:

Share post:

বাংলার হয়ে আর খেলতে রাজি নন ঋদ্ধিমান সাহা (Widdhiman Saha)। সূত্রের খবর, সিএবির (CAB) থেকে ছাড়পত্র চেয়েছেন ঋদ্ধি। ফলে রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউট পর্বে তাই ঋদ্ধিকে বাংলার হয়ে যে খেলতে দেখা যাবে না তা এক প্রকার নিশ্চিত।

সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্বের জন্য দল দল ঘোষণা করে বাংলা। সেখানে মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা- দু’জনকেই রাখা হয় বাংলা দলে। শামিকে রাখা হয় বোর্ড ছাড়পত্রের শর্তসাপেক্ষে। সিএবি আগাম ঠিক করেছিল যে, ঋদ্ধিমান ও মহম্মদ শামি- দু’জনকেই নকআউট পর্বে খেলানোর চেষ্টা করা হবে। সিএবি কর্তারা বলেছিলেন যে, দু’জনকেই ফোন করা হবে। কিন্তু শামিকে ফোন করা হলেও জানা যাচ্ছে ঋদ্ধিমানের সঙ্গে কোনও কথা বলেনি সিএবি। কথা না বলেই ঋদ্ধিকে টিমে রেখে দেয় তারা। যা নিয়ে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও দল নির্বাচনী বৈঠকের রাতে বলেন, শামির ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে বলে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। আর শামি বাদে কারও সঙ্গেই কথা বলা হয়নি। এছাড়াও সিএবি প্রেসিডেন্ট বলেন যে, রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের সময় ঋদ্ধিমান বলেছিলেন যে, ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। কিন্তু নকআউটে খেলবেন না, সেটা বলেননি। তাই কোয়ার্টার ফাইনালের টিমে রাখা হয়েছে। আর সূত্রের খবর, এই ঘটনাই ভালভাবে নেননি ঋদ্ধিমান সাহা।

এছাড়াও জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে সিএবি প্রেসিডেন্টকে ফোন করে তিনি বলে দেন, ১৫ বছর বাংলার হয়ে খেলার পর তাঁকে বাংলার প্রতি দায়বদ্ধতা নিয়ে কথা শুনতে হয়েছে। সিএবি’র তরফ থেকেই সেই প্রশ্ন তোলা হয়েছে। ঋদ্ধি জানিয়ে দেন তিনি এতটাই অপমানিত যে আর বাংলার হয়ে খেলতে চান না। তিনি ‘এনওসি’ চান।

আরও পড়ুন:Cannes 2022 : সব্যসাচীর শাড়িতে রেট্রো লুকে নজর কাড়লেন দীপিকা

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...