Monday, April 6, 2026

হলিউডে পা রাখছেন আলিয়া,যাত্রার মূহুর্তে ভয়-ভাবনায় চেয়ে নিলেন শুভেচ্ছা

Date:

Share post:

হলিউডে তাঁর প্রথম ছবি। আর সেই ছবির শুটিংয়ের জন্য দুগ্গা দুগ্গা বলে রওনা হলেন ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের।নতুন জীবন সঙ্গে হাতে একগুচ্ছ নতুন ছবি।দারুণ বছর এখন আলিয়ার কারণ এই বছরেই হলিউডের ছবিতে পা রাখবেন তিনি। নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি যেমন খুশি আবার কিছুটা চিন্তিতও।কী করবেন, কেমন হবে কাজ সব নিয়ে তাঁর ভয়-ভাবনা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।চেয়ে নিলেন শুভেচ্ছাও।

আলিয়ার হলিউডে হাতেখড়ি হতে চলেছে নেটফ্লিক্সের ছবি ‘হার্ট অব স্টোন’-এর মাধ্যমে। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা স্বয়ং ‘ওয়ান্ডার ওম্যান’  ‘ফিফটি শেডস খ্যাত’ জ্যামি ডরনান। গোয়েন্দা ঘরানার গল্পের উপর ভিত্তি করে তৈরি এই ছবির পরিচালক টম হলিউড-যাত্রা শুরুর আগের ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন আলিয়া। গাড়িতে বসে খোলা চুল, সাদা-কালো পোশাকে ঝলমলে অভিনেত্রী লিখেছেন, ‘চললাম নিজের প্রথম হলিউড ছবির শ্যুটিংয়ে!! মনে হচ্ছে যেন এই প্রথম অভিনয় করতে চলেছি! ভীষণ নার্ভাস লাগছে। আপনাদের সবার শুভেচ্ছা চাই।’

পোস্টের সঙ্গে সঙ্গে অনুরাগীরা থেকে বলিউডের সহ-অভিনেতারা আলিয়াকে জানিয়েছেন শুভেচ্ছা আর ভালবাসা।

অভিনেত্রীর উদ্দেশ্যে অর্জুন কপূরের মন্তব্য, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’। আলিয়ার দিদি পূজা ভাট লিখেছেন, ‘যা হওয়ারই ছিল, সেটাই এখন জীবন তোমার জন্য সম্ভব করে তুলছে। গোটা দুনিয়াটাই এখন তোমার। আর তুমি আরও ঝলমলিয়ে উঠবে। ভীষণ গর্বিত আমি।’ মেয়েকে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন মা সোনি রাজদানও। প্রিয় নায়িকার এই নতুন পদক্ষেপে উচ্ছসিত তাঁর ভক্তর।আলিয়াকে এর পরে বলিউডে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এবং ‘জি লে জরা’ ছবিতে।




Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...