Sunday, June 14, 2026

এবার নিজে থেকেই CBI দফতরে হাজিরা অনুব্রতর

Date:

Share post:

অসুস্থতার মধ্যেই সিবিআই দফতরের উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত মণ্ডল। সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী।


আরও পড়ুন: হেঁশেলে আগুন! ফের মহার্ঘ্য রান্নার গ্যাস


দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালেও বুকে ব্যাথা নিয়ে ভর্তিও হন। সেকারণেই সিবিআই একাধিকবার তলব করলেও হাজিরা দিতে পারেননি অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি বারবারই জানিয়েছেন সিবিআইকে সবরকমভাবে সহযোগিতা করতে রাজি।সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের জন্য সাত পাতার প্রশ্ন তালিকা তৈরি করেছে সিবিআই।




বুধবার রাতেই আইনজীবী মারফত ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। গত ৬ এপ্রিল নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করলেও অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। তবে সেক্ষেত্রেও সিবিআইকে তিনি চিঠি দিয়ে জানান যে, তাঁর বাড়িতে বা ভার্চুয়াল মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের জন্য রাজি আছেন। নিজের প্যান এবং আধার কার্ডের প্রতিলিপিও জমা দিয়েছিলেন তিনি।

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...