Monday, April 6, 2026

তৃণমূলের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পাটের সর্বোচ্চ মূল্য প্রত্যাহার করল কেন্দ্র

Date:

Share post:

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সাফল্য। তৃণমূলের(TMC) শ্রমিক সংগঠনের লাগাতার আন্দোলনের কাছে মাথা নত করল কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। উঠে যাচ্ছে পাটের সর্বোচ্চ মূল্য। বৃহস্পতিবার নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জুট বোর্ড(jute board)। আগামীকাল থেকে কার্যকর হচ্ছে নতুন এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে পাটের মূল্য বেঁধে দেওয়ার জেরে চূড়ান্ত সমস্যার মুখে পড়েছিল বাংলার পাট শিল্প। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে বেশি দামে পাঠ কিনে তা অত্যন্ত কম দামে বিক্রি করতে হচ্ছিল। যার জেরে একাধিক কারখানা বন্ধ হওয়ার মুখে পড়ে। কাজ হারান হাজার হাজার শ্রমিক। এই পরিস্থিতিতে পাটের মূল্যসীমা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। সংসদেও বাংলার পাটশিল্পের সমস্যার কথা তুলে ধরে বারবার সরব হন তৃণমূল সাংসদরা। লাগাতার আন্দোলনের মুখে পড়ে অবশেষে পিছু হটতে বাধ্য হলো বিজেপি সরকার। যদিও শেষভাগে তৃণমূলের দেখানো পথে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে বৃহস্পতিবার পাটের মূল্যসীমা প্রত্যাহার সংক্রান্ত বিবৃতি জারি করল জুট বোর্ড।

দীর্ঘ লড়াইয়ে জয়ের পর এ বিষয়ে টুইট করেছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও INTTUC-র লাগাতার আন্দোলনের পর অবশেষে বিজেপি সরকার কাঁচা পাটের ওপর অযৌক্তিক মূল্যসীমা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্ত বাংলার পাট শিল্পের সঙ্গে যুক্ত সকলের জন্য এক বিশাল সাফল্য।”




Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...