Monday, April 6, 2026

India Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিতে চলেছে বিসিসিআই : সূত্র

Date:

Share post:

জুন মাসে ভারতের ( India) বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ( T-20) ম্যাচের সিরিজ খেলতে আসছ দক্ষিণ আফ্রিকা (South Africa)। সূত্রের খবর সেই সিরিজে মাঠে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী,” দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টি-২০ সিরিজে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক ঢুকতে পারবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র।”

৯ জুন থেকে শুরু হতে চলা এই সিরিজ খেলা হবে দিল্লি, কটক, বিশাখাপত্তনাম, রাজকোট এবং বেঙ্গালুরুতে। সব ক’টি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হতে পারে সূত্রের খবর। এই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মাদের, যদিও খেলতে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। সেই সময় ইংল্যান্ডে টেস্ট খেলতে যাবে ভারতীয় দল। সেই সিরিজের জন্য তৈরি হবেন রোহিতরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে ভারতের কোচ হিসাবে দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে। এই সিরিজে সুযোগ দেওয়া হতে পারে তরুণদের।

এদিকে করোনার কারণে আইপিএলেও গ্রুপ পর্বে ২৫ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে প্লে-অফে ১০০ শতাংশ দর্শকই ঢুকতে পারবেন কলকাতা এবং আমেদাবাদের স্টেডিয়ামে।

আরও পড়ুন:Arun Lal: ঋদ্ধিকে বাংলায় রাখতে আসরে অরুণ লাল, ফোন গেল পাপালির কাছে : সূত্র

 

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...