Monday, March 16, 2026

কলকাতা পুরসভার বিরুদ্ধে দায়ের মামলায় CBI তদন্তের নির্দেশ আদালতের, মেয়র ছিলেন শোভন

Date:

Share post:

কলকাতা পুরসভার(Kolkata municipality) বিরুদ্ধে দায়ের হওয়া পুরনো একটি মামলায় সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High court)। ২০১৮ সালে দায়ের হওয়া মামলায় পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হেরিটেজ ত্রিপুরা ভবনের একাংশে বেআইনি নির্মাণের। এই মামলাতেই বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ঘটনাচক্রে তৎকালীন সময়ে কলকাতা পৌরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ফলে এই মামলার জেরে শোভন চট্টোপাধ্যায়ের(Shovon Chatterjee) সমস্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বালিগঞ্জ হেরিজেট জোনে বেআইনি নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালের এই মামলায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কীভাবে পুরসভা ও হেরিটেজ কনসার্ভেশন কমিটি নির্মাণের অনুমতি দিল, তা তদন্ত করে সিবিআইকে ২০ জুনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে এই ঘটনায় কোনরকম আর্থিক দুর্নীতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। এছাড়াও কলকাতা পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখারও নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:কংগ্রেস নীতিহীন: বিজেপিতে যোগ দিয়ে তোপ সুনীলের

উল্লেখ্য, বর্তমানে রাজনীতি থেকে বহু দূরে থাকলেও ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত কলকাতার মহানাগরিক পদে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। আর তাঁর আমলেই এই দুর্নীতির অভিযোগ ওঠে কলকাতা পুরসভার বিরুদ্ধে। সেই মামলাতেই এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও নির্দেশনামায় নির্দিষ্ট করে শোভনের নাম লেখা নেই।




spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...