Monday, June 8, 2026

অধিকারীদের মামলায় আপাতত স্বস্তি কুণালের

Date:

Share post:

কাঁথির জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এরপর পরিবারের তরফে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি আদালতে উপস্থিত হয়ে জামিন নেন কুণাল। এরপর এই মামলার বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, বিচারপতি জয় সেনগুপ্তর অন্তর্বর্তী রায়ে এদিন স্বস্তি পেয়েছেন কুণাল। অন্তর্বর্তী রায়ে হাইকোর্ট জানিয়েছে আপাতত কাঁথি আদালতে যেতে হবে না কুণালকে। শুনানি চলবে। কুণাল বলেন,” বিশ্বাসঘাতকতার কাজ করে যে রাজনীতিকে কলুষিত করেছে, তার সমালোচনা করা তো সমাজের পক্ষে ভালো। আমার রাজনৈতিক সংলাপের অপব্যাখ্যা করে মামলা করা হয়েছে।”




Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...