Tuesday, March 24, 2026

এসএসসি দফতরে ঢুকতে পারবেন কারা? নয়া নির্দেশ বিচারপতির

Date:

Share post:

এসএসসি নিয়োগ মামলায় বেনজির পদক্ষেপ নিয়ে বুধবার মাঝরাতে শুনানি করেন হাইকোর্টর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।রাত ১২ টা ৩০ মিনিটের মধ্যে সিআরপিএফকে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিস ঘিরে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, হাইকোর্টের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না আচার্য সদনে।কিন্তু বেলা না গড়াতেই সেই নির্দেশিকা সংশোধন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


আরও পড়ুন:কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমসে নিয়োগ বিজেপি বিধায়কের কন্যাকে


বুধবার রাত থেকেই এসএসসি ভবন সিআরপিএফ ঘিরে রেখেছে। আজ,বৃহস্পতিবার দুপুর ১টার আগে এসএসসি দফতরে কোনও আধিকারিক, কর্মী প্রবেশের অধিকার ছিল না। মামলাকারীদের আবেদনকে মান্যতা দিয়েই নজিরবিহীন এই নির্দেশ দেয় উচ্চ আদালত। যদিও এবার সেই নির্দেশিকাকে সংশোধন করে হাইকোর্ট জানায়, এসএসসি ভবনে সচিব, সহ সচিব, চেয়্যারম্যান, উপদেষ্টা ছাড়াও ঢুকতে পারবেন স্টেনোগ্রাফার।




বুধবার রাতে এসএসসি দফতরে সিআরপিএফ মোতায়েন রাখার নির্দেশ দেয় আদালত। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র অফিস আচার্য সদনে সিআরপিএফ মোতায়েন প্রত্যাহার করতে হবে, এই আবেদন নিয়েই ডিভিশন বেঞ্চে যাচ্ছে কমিশন।

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...